মোলং বালিকা উচ্চ বিদ্যালয়

বলদীপুকুর, মিঠাপুকুর, রংপুর

স্থাপিতঃ ১৯৯৩ ইং , EIIN : ১২৭৫৬৭

প্রধান শিক্ষক এর বাণী

মোলং বালিকা উচ্চ বিদ্যালয় ইতিহাস, ঐতিহ্যের বাতিঘর। ১৯৯৩ খ্রিস্টাব্দে ১.১০ শতক ভূমিতে শুরু হয়েছিল যাত্রা। সময়ের পরিক্রমায় উত্তর জনপদের এই প্রতিষ্ঠানটি অবিরাম গতিতে ছড়াচ্ছে আলোকবর্তিতা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর মন বড়ই বিচিত্র। পৃথিবীকে দেখার, চেনার, জানার কত না কৌতহলে দৃষ্টি। অন্তরে তার রাশ রাশ কল্পনা ও ব্যাকুলতা। কোমলমতি শিক্ষার্থীদের ভাবনা ও চিন্তাগুলোকে নিয়েই আগামী দিনের আমাদের এ প্রয়াস। বিচিত্র আত্ম উপলব্ধির মধ্য দিয়ে জন্ম নেবে ভবিষ্যতের খ্যাতিমান কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, দার্শনিক, বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার নিরাহংকার কর্মঠ ও ত্যাগী মানুষ। এরাই হবে জাতির ধারক-বাহক শিক্ষার্থীরা তাদের মনের সুকুমায় বৃত্তিগুলোকে বিকাশ সাধনের মধ্য দিয়ে মানুষের মতো মানুষ হোক; দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হোক, এই প্রত্যাশাই করি প্রতিষ্ঠানটি যাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

প্রিয় শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রেরণা এবং উল্লাস বৈশ্বিক রূপ অর্জন করুক, পরম রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি।

প্রধান শিক্ষক
ঈশা আহাম্মেদ প্রামানিক