



বিদ্যালয়টি ০১/০১/১৯৯৩ইং সালে মোলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মোলং বাজার। মোলং শাহ নামের একজন কামেল সুফী সাধকের মাজার শরিফ রয়েছে। মোলং সাধকের নামানুসারে বিদ্যায়টি মোলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। অত্র এলাকায় নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য আত্র এলাকার শিক্ষানুরাগী অতি উৎসাহি ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়টি ০১/০১/১৯৯৩ইং সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি সুপেয় পানির জন্য ০২টি নলকুপ শিক্ষক ছাত্রীদের জন্য পৃথক ০২টি শৌচাগার রয়েছে। বিদ্যালয়টির ছাত্রীদের জন্য প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন সহ অন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস সহ অন্যান্য দিবস ও যথাযথভাবে পালন করা হয়। এছাড়াও জাতীয় বৃক্ষরোপন অভিযানকে সফল করার নিমিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সর্বপরি মোেলং নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়টি একটি ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত।
মোলং বালিকা উচ্চ বিদ্যালয় ইতিহাস, ঐতিহ্যের বাতিঘর। ১৯৯৩ খ্রিস্টাব্দে ১.১০ শতক ভূমিতে শুরু হয়েছিল যাত্রা। সময়ের পরিক্রমায় উত্তর জনপদের এই প্রতিষ্ঠানটি অবিরাম গতিতে ছড়াচ্ছে আলোকবর্তিতা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর মন বড়ই বিচিত্র। পৃথিবীকে দেখার, চেনার, জানার কত না কৌতহলে দৃষ্টি। বিস্তারিত পড়ুন…